ব্রঙ্কসে বর্ণাঢ্য আয়োজনে “ইফতার ও দোয়া মাহফিল–২০২৬”, ভাষা শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ২২ ফেব্রুয়ারি ২০২৬, রোজ রবিবার, বিকাল ৩টায় ব্রঙ্কসের স্থানীয় হাসান চাইনিজ রেস্টুরেন্টে “বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক” ও “সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক”-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় “ইফতার ও দোয়া মাহফিল–২০২৬”। আয়োজনে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দোয়া পরিচালনা করেন Parkchester Islamic Center-এর ইমাম ও খতিব মাওলানা ওবাদুল হক। দোয়ায় মহান ভাষা আন্দোলনের ৫২’র শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনক-এর সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার মায়ের সুস্থতা, কমিউনিটির সকলের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এছাড়া মরহুম ডা. ফেরদৌস আহমেদ (পিতা: আব্দুর রহিম)-এর অকাল মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করা হয়। সংগঠনের প্রয়াত সদস্যদের মধ্যে মরহুম হুমায়ন কবির, জীবন বিশ্বাস, কাইয়ুম হোসেন, রফিকুল ইসলাম ও মফিজ উদ্দিন মাছুমকে বিশেষভাবে স্মরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে ইফতার গ্রহণ করেন, যা এক আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।
ইফতার ও দোয়া মাহফিল–২০২৬-এর আহ্বায়ক কমিটিতে যৌথভাবে দায়িত্ব পালন করেন জনাব হাসান আলী (আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক) এবং বীর মুক্তিযোদ্ধা আবু জাফর (আহ্বায়ক ও ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক)। সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন জনাব কামাল উদ্দিন (সাবেক কমিশনার), বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির এবং কবি আবু তাহের চৌধুরী। অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কবি আবু তাহের চৌধুরী।
বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক-এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, মেজর (অব.) হাবিবুর রহমান, ড. শাহজাহান, উপদেষ্টা তোফায়েল আহম্মেদ চৌধুরী ও ইয়াসমিন হাবিব উপস্থিত ছিলেন।
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক-এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, খবির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুধাংশু কুমার মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম নাসির ও ক্রীড়া সম্পাদক আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ (সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ইনক), উপদেষ্টা অধ্যক্ষ মোঃ সানাউল্লাহ, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক-এর সভাপতি আব্দুস শহীদ, ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের আহ্বায়ক ইমরান শাহ রন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনক-এর সভাপতি শামিম আহমেদ প্রমুখ।
এছাড়া জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক, সিলেট জেলা সমিতি ইউ.এস.এ ইনক, সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনকসহ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মিলেনিয়াম টেলিভিশন ও ইউএসএ বাংলা টিভির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের আদর্শ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মূল্যবোধ ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইফতার ও দোয়া মাহফিলটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি ছিল প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, শ্রদ্ধা ও সংহতির এক অনন্য মিলনমেলা। সূত্র: কাজী রবিউজ্জামান ।


















